× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৩৬ পিএম

নোয়াখালী-ঢাকা রুটে যাত্রা শুরু করল ‘সারা এক্সপ্রেস’

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৫:৩৬ পিএম

সারা এক্সপ্রেসের উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

সারা এক্সপ্রেসের উদ্বোধন। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালী, সোনাপুর, মাইজদী ও চৌরাস্তা-ঢাকা রুটে আধুনিক সুবিধা ও উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে নতুন প্রিমিয়াম বাস সার্ভিস ‘সারা এক্সপ্রেস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডে ফিতা কেটে সারা এক্সপ্রেসের উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম কিরন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আবু ছালেহ আবদুল্লাহ মো. সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালী থেকে ঢাকার দীর্ঘ ভ্রমণকে আরও আরামদায়ক, দ্রুত ও নিরাপদ করতে এই সার্ভিস নতুন মাত্রা যোগ করবে। যাত্রীসেবায় সময়নিষ্ঠতা নিশ্চিত করতে প্রতিটি ট্রিপ নির্ধারিত সময়ে ছাড়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।

সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ বলেন, ‘আমি নোয়াখালীর সন্তান। সারা এক্সপ্রেস নোয়াখালীর মানুষের পরিবহন। আমরা প্রাথমিকভাবে আধুনিক মানের ৫০টি এসি বাস দিয়ে যাত্রা শুরু করেছি। নোয়াখালী অঞ্চলের অসুস্থ, বৃদ্ধ ও গর্ভবর্তী মায়েদের কথা বিবেচনা করে ১৫টি স্লিপার সিটের বাস রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাসগুলোতে আরামদায়ক রিক্লাইনিং সিট, সম্পূর্ণ এসি সুবিধা, জিপিএস ট্র্যাকিং ও লাইভ মনিটরিং, আধুনিক সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা, অভিজ্ঞ ও প্রশিক্ষিত স্টাফ, ন্যূনতম স্টপেজ, অনলাইন টিকিটিং ও কাস্টমার কেয়ার সেবা এবং যাত্রাবিরতিতে উন্নতমানের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এসব সুবিধা নোয়াখালী-ঢাকা রুটে ভ্রমণকে আরও সহজ, দ্রুত ও মানসম্মত করবে।

উদ্বোধনী দিনে সাধারণ যাত্রীরা জানান, আধুনিক সুবিধাসম্পন্ন বাস সার্ভিস চালু হওয়ায় তারা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। দীর্ঘ পথযাত্রায় আরাম, নিরাপত্তা, উন্নতমানের খাবার এবং সময় সাশ্রয়ের বিষয়টি ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মত দেন।

সারা এক্সপ্রেস কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও নতুন বাস সংযোজন ও সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে। নোয়াখালী-ঢাকা রুটে মানসম্মত পরিবহন সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

Link copied!