× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৭ পিএম

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই বন্ধু নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৭ পিএম

নিহত অভি দেবনাথ ও হৃদয় চন্দ্র শীল। ছবি : সংগৃহীত

নিহত অভি দেবনাথ ও হৃদয় চন্দ্র শীল। ছবি : সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মাইজদী-চৌমুহনী ফোর লেন সড়কের সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেবনাথ এবং একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল।

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান আকস্মিক ইউটার্ন নিলে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ও পিকআপচালক গুরুতর আহত হন।

আহতদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অভি দেবনাথকে মৃত ঘোষণা করেন। পরে হৃদয় চন্দ্র শীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!