× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৬ পিএম

সুবর্ণচরকে পৌরসভা করার ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরকে পৌরসভা বাস্তবায়ন, সুবর্ণচর রেললাইন স্থাপন ও চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজাহান।

শাহজাহান বলেন, সুবর্ণচরের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, ক্ষমতায় এলে পানির সংকট, বিদ্যুৎ ঘাটতি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার সার্বিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। সুবর্ণচরের বহু প্রতীক্ষিত পৌরসভা বাস্তবায়ন, সুবর্ণচর রেললাইন স্থাপন এবং চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং জেলা বিএনপির সদস্যসচিব হারুন রশিদ আজাদ। এ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা শেষে এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয় এবং নেতাকর্মীরা নির্বাচনি কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!