ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:২১ পিএম
তারাজ ফিলিং স্টেশনে অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজারে অবস্থিত তারাজ ফিলিং স্টেশন এবং আনিতাশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

অভিযানে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার ও আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।