× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৮:২১ পিএম

মৃত তিন গরুর পাশে বাকরুদ্ধ খামারি!

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০৮:২১ পিএম

মৃত তিন গরুর পাশে বাকরুদ্ধ খামারি!

নোয়াখালীর সুবর্ণচরে কোরবানির পশুবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে এক খামারির তিনটি গরু মারা যায়। তবে দুটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার কেরামতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা খামারি ডিপটি ব্যাপারী নিজ খামারে লালন-পালন করা পাঁচটি গরু বিক্রির উদ্দেশ্যে সোনাপুর হাটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরামতপুর এলাকায় চালকের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারায়। 

এ সময় গরুবোঝাই পিকআপ ভ্যানটি রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। অনেক চেষ্টা করেও তিনটি গরুকে বাঁচানো যায়নি। দুটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়। গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন খামারি। এ ঘটনায় এলাকাজুড়ে দুঃখ ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত খামারি ডিপটি ব্যাপারী বলেন, ‘গরু লালন-পালন করে বিক্রির টাকাতেই পরিবারের খরচ চলে। আমার সব শেষ হয়ে গেল।’

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গরুর মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!