× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৫৪ এএম

জামায়াতের নেতাকর্মীদের রগ কাটার হুমকি দিল কৃষকদল নেতা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৫৪ এএম

নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন মক্কেল মৃধা | ভিডিও থেকে সংগৃহীত

নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন মক্কেল মৃধা | ভিডিও থেকে সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেউ ভোটকেন্দ্রে আসলে এবং ভোট দিলে দিনের বেলাতেই তাদের নেতাকর্মীদের রগ কাটার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধা। এর আগে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলা চালিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এবং ওই ঘটনার মামলার প্রধান আসামি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কেল মৃধার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় এ হুমকি দেন তিনি।

ভিডিওতে মক্কেল মৃধা বলেন, ‘আমার বাড়ির যত খুনতা, নিড়িনি, কুড়িল, পাতিল হাড়ি জামায়াত সব লুট করে নিয়েছে। জামায়াতে ইসলামীর কোনো প্রোগ্রাম চলবে না। এই জামায়াত ইসলামীকে যারা ভোট দিবে তাদের রাতের অন্ধকারে নয়, আমি দিনের বেলায় তাদের রগ কাটব, কোনো জামায়াতে ইসলামীর নেতাকর্মী যদি সেন্টারে আসে। আমি বলতে চাই জামায়াত আসবে না।’

এ বিষয়ে অভিযুক্ত কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধার মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাবনা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমরা ভিডিওটি পেয়েছি, আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচার চালাতে গেলে জামায়াতে ইসলামী প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়। পরে সেগুলো মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় দায়ের করা মামলায় মৃক্কেল মৃধা প্রধান আসামি।

রূপালী বাংলাদেশ

Link copied!