ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাদিকে হত্যা, নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:০২ এএম
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে নিজ বাড়িতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় ঈশ্বরদী উপজেলার ভবানিপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার সুফিয়া খাতুন ও তার নাতনি জামিলা আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতের কোনো একসময় দুবৃর্ত্তরা উত্তরপাড়ার জয়নাল খার বাড়িতে কেউ না থাকার সুযোগে তার মা সুফিয়া খাতুনকে হত্যা করে নাতনি জামিলা আক্তারকে অপহরণ করে পার্শ্ববর্তী গম খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। সকালে পুলিশ পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহত জামিলা আক্তার দাশুড়িয়া কালিকাপুর আব্দুল জব্বার খাঁ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।