× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৩:০০ পিএম

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর মাথার চুল কেটে দিল স্বামী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৩:০০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। গত রোববার (২৪ মে) সকাল ৮ টার দিকে উপজেলার সাহাপুরে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।

চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চাঁদ আলী খাঁ পেশায় একজন ইট ভাটার শ্রমিক। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, যৌতুক হিসেবে ইতি পূর্বে ১ লাখ ৫০ হাজার টাকার জন্য স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন চাপ দিলে আমার বাবা সেই টাকা দেয়। আবারও আমার স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন টাকার জন্য চাপ দিলে এতে সাঁড়া না দেওয়ায় স্বামী ও তার বোন প্রায়ই আমাকে মারধর করে। বিয়ের পর থেকেই প্রায়শই এমন নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী তানিয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় গিয়ে স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি চাঁদ আলী খাঁ এবং সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!