বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় বগা ইউনিয়নের ৬০ নম্বর কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া মিলাদের আয়োজন করা হয়।
দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. গনি শিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সদস্য কালাম মৃধা, খায়রুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ইমতিয়াজ রুসুল পান্নু, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মৃধা, সাধারণ সম্পাদক বাবুল শিকদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রহমান মাস্টার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং সাবেক ছাত্রদল নেতা শাহীন রেজা।
দোয়া মিলাদে বিএনপি প্রার্থী শহীদুল আলম তালুকদার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।



