× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:০৮ পিএম

গুলশানের দিকে লাইন দিলে তরুণরা ছাড়বে না, প্রশাসনকে হাসনাত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, গুলশানের দিকে লাইন দিলে তরুণ প্রজন্ম আপনাদের ছাড়বে না।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন। পটুয়াখালী-২ আসনে দশ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের প্রচারণা উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোট ছিনতাই বা আগের ছকে নির্বাচন করার চেষ্টা করলে প্রশাসনের পরিণতি ভালো হবে না। তিনি দাবি করেন, যে তরুণ সমাজকে ভয় দেখিয়ে দমানো যাবে না।

তিনি ভোটারদের উদ্দেশ্যে আগামী ১২ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান এবং চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাতে কেন্দ্র ছেড়ে না দেওয়ার কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক। এতে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক উপস্থিত ছিলেন।

Link copied!