× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২৯ পিএম

নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন বানচালের জন্য বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দুমকির লেবুখালি ইউনিভার্সিটি স্কোয়ারে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির দুমকি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই নির্বাচনি জনসভায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, সাবেক ছাত্রনেতা জাফর ইমাম প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ ধানের শীষের সমর্থক ও ভোটার উপস্থিত ছিলেন।

Link copied!