ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাতপাখা প্রতীকের সমর্থনে চরমোনাই পীরের জনসভা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালী-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( বেলা ১১ টায় পৌর শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের হাজারো নেতাকর্মী সভাস্থলে জড়ো হন। জনসভা রূপ নেয় জনসমুদ্রে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, রাষ্ট্র পরিচালনা পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় জামায়াত এনসিপিসহ অন্যান্য দলের সাথে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে ইসলামি শরিয়াহ মোতাবেক রাষ্ট্র পরিচালনাসহ দুর্নীতি, চাঁদাবাজি, মাদক নির্মুলে পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

ইসলামী আন্দোলনের আমির আজ পটুয়াখালীর ৪টি আসনের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন এলাকায় আয়োজিত আরো ৫টি জনসভায় অংশ নেবেন।