× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৩২ পিএম

কুয়াকাটায় অগ্নিকাণ্ডে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৩২ পিএম

অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই। ছবি : রূপালী বাংলাদেশ

অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় আগুনে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এ সময় আরও ৩টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় সমুদ্রসৈকত সংলগ্ন সীকুইন হোটেল ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তেই দুটি খাবার হোটেল, দুটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান, একটি ঝিনুকের দোকান, একটি জেনারেটর দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় ২৫–৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুন মন্দিরের একটি ঘর থেকে লেপ ও বালিশে রাখা কয়েল থেকে লেগে থাকতে পারে। তবে কেউ নিশ্চিতভাবে আগুনের বলতে পারেননি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। ওই ঘরের মধ্যে লেপ তোষক ও বালিশ রাখা ছিল। সেখানে মন্দিরের কয়েল থেকে আগুন লেগেছে। আবার কেউ কেউ দাবি করছেন খাবার হোটেল থেকে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারেনি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন জানিয়েছেন, সকাল ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তসাপেক্ষে জানানো হবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!