× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১২:৩৫ পিএম

১ মাস আগে কুকুরের কামড়, চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতার মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১২:৩৫ পিএম

মারা যাওয়া ছাত্রদল নেতা শরীয়তউল্লাহ সৈকত মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

মারা যাওয়া ছাত্রদল নেতা শরীয়তউল্লাহ সৈকত মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (৩৫) মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাউফল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাকে কুকুরে কামড় দিয়েছিল। সে সময় যথাযথ চিকিৎসা নেওয়া হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তীব্র কাঁপুনি ও বমি শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

সৈকতের চাচাতো ভাই মাঈন উদ্দিন মোল্লা বলেন, তার মরদেহ নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার 

এ ছাড়াও বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ শরীয়তউল্লাহ সৈকত মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Link copied!