× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৮:১৬ পিএম

নিজ ঘরে ফ্যানে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মোছা. সালমা পারভীন (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রণগোপালদা ইউনিয়নের পুরুলিয়া অডিও পুর গ্রামে এ ঘটনা ঘটে।

সালমা পারভীন ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী বশির বেপারীর স্ত্রী এবং দুমকি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার নুর ইসলাম হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক নানা বিষয় নিয়ে এলাকায় আলোচনা ও অভ্যন্তরীণ বিরোধ চলছিল। শনিবার সকালে সালমা পারভীন নিজ বাসার বেডরুমের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। 

পরে প্রতিবেশীদের খবর দেওয়া হলে তারা দরজা খোলার চেষ্টা করেন। দরজা না খুললে পাশের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে সালমা পারভীনকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরে স্থানীয়রা বিষয়টি দশমিনা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সালমা পারভীনের বাবা নুর ইসলাম হাওলাদার বলেন, আমার মেয়ে কেন এমন করেছে, তা আমি বলতে পারছি না। এ ঘটনায় আমার কোনো অভিযোগ নেই। মেয়ের মরদেহ নিজ বাড়ি দুমকিতে নিয়ে যাব।

নিহতের স্বামী মালয়েশিয়া প্রবাসী বশির বেপারী মুঠোফোনে বলেন, আমি কিছুদিন আগে মালয়েশিয়ায় চলে আসি। হঠাৎ শুনলাম আমার স্ত্রী আত্মহত্যা করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা আমি জানি না।

দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!