× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৩১ পিএম

স্বামীর ছুরির আঘাতে প্রাক্তন স্ত্রীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরে পারিবারিক কলহের জের ধরে সাবেক স্বামী অমিত হাসান (২৫) তার প্রাক্তন স্ত্রী সুমনা আক্তারকে (১৮) ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সুমনা আক্তারের মৃত্যু হয়। পিরোজপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমনা আক্তার ঝাটকাঠি এলাকার ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী অমিত হাসান একই উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে অমিত হাসান তার সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

এরপর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা আছে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!