পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে ভোরবেলায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- পলাশ কান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা ও অশোক সাহা।
ভূক্তভোগীরা জানান, ঘরের মধ্যে থাকা সকল জিনিসপত্রসহ মূল্যবান কাগজপত্রও পুড়ে গেছে।
ভূক্তভোগীরা আরও জানিয়েছেন, ওই গ্রামের সাহা পরিবারের পলাশ কান্তি সাহার পরিবার সবাই বেড়াতে গিয়েছিলেন এবং রাতের দিকে পলাশও পিরোজপুর শহরে ছিলেন। ভোরবেলায় বাড়ির বৃদ্ধা সন্ধ্যা সাহা প্রকৃতির ডাক শুনে ঘরে ফেরার সময় পলাশের ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এরপর মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, ‘কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।’
-20251227165825.webp)


