× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৫৬ পিএম

পিরোজপুরে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরে শীতার্তদের মাঝে ধারাবাহিকভাবে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার ও নূরানী গেট এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা সমাজের অবহেলিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তীব্র শীতে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সে জন্য প্রশাসনের এই তদারকি ও সহায়তা অব্যাহত থাকবে।

মামুনুর রশীদ আরও বলেন, আজকে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে শীত শুরু হওয়ার সময় থেকে এতিমখানা, ছিন্নমূল, আবাসন, হাসপাতালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!