× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৫৩ পিএম

পিরোজপুরে জেলা বিএনপি নেতার জামায়াতে যোগদান 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৫৩ পিএম

জেলা বিএনপি নেতা মো. ফারুক হোসেনের  জামায়াতে যোগদান।ছবি : রূপালী বাংলাদেশ

জেলা বিএনপি নেতা মো. ফারুক হোসেনের জামায়াতে যোগদান।ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা কমিটির সদস্য ও কদমতলা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. ফারুক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কদমতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত ও ১১-দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত এমপি প্রার্থী মাসুদ সাঈদী ও জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের উপস্থিতিতে দলীয় ফর্ম পূরণ করে তিনি যোগদান করেন। 

সদ্য যোগদানকারী ফারুক হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের কারণেই আমি এ দলে যোগদান করেছি। জামায়াত মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। 

বিষয়টি শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিশ্চিত করে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সাংবাদিকদের জানান, দলের চাঁদাবাজ ও সন্ত্রাসবাদসহ নানা অপকর্মের কার্যক্রম দেখে তারা বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। এ রকম প্রতিটি উপজেলা থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা ইসলামের পতাকাতলে আসছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!