ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিরোজপুরে নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের মহড়া

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুর জেলার তিনটি আসনে ৪১৮টি কেন্দ্রে নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিভিন্ন আসনে র‌্যাব-৮-এর টিম মহড়া কার্যক্রম পরিচালনা করেন।

র‌্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়, জেলার তিনটি আসনে প্রতিটি কেন্দ্রে মোবাইল পেট্রোল টিম রয়েছে। সেগুলো পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হচ্ছে। জেলায় ৬৫ জন র‌্যাব সদস্য মোতায়েন রয়েছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনটি আসনেই কাজ করছে র‌্যাব-০৮।

র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান বলেন, ‘আজ আমরা রোবস্ট পেট্রোলিং ও মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে সকল ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। প্রতিটি গাড়ির নাম্বার সার্কুলেট করা হয়েছে, এবং আমরা ৩০ মিনিটের মধ্যে যেকোনো কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি।’