× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪১ পিএম

খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বহেড়াতলা খাল দখল করে প্রভাবশালী মহসিন নামে এক ব্যক্তি পাকা স্থাপনা নির্মাণ করছেন। মহসিন সাবেক সাংসদ ডা. মো. আনোয়ার হোসেনের ভাই।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলেও ব্যর্থ হন। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আগেই তিনি অবৈধভাবে খালে দোকানঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কাজ চলার কারণে তারা আতঙ্কিত। সাংবাদিকদের কাগজপত্র দেখানোর অনুরোধে অভিযুক্তরা রাজি হননি। স্থানীয়রা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।

উপজেলায় বিভিন্ন এলাকায় প্রভাবশালীরা খাল ও সরকারি সম্পত্তি দখল করে পাকা ও কাঁচা স্থাপনা নির্মাণ করছেন। এতে খালের নাব্য কমে ফসলি মাঠে পানি জমছে, কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পৌরসভার বাসিন্দারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা আলী হায়দার বলেন, ‘বহেরাতলা খাল দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়।’ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।

ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ জানিয়েছেন, অবৈধ দখলদারদের কারণে আগুন লাগলেও পানি সরবরাহে দেরি হয়।

সহকারী কমিশনার ভূমি মো. রাইসুল ইসলাম বলেছেন, জেলা পরিষদের ডিসিআর অনুযায়ী খাল খনন চলছে। জেলা প্রশাসক আবু সাঈদ জানিয়েছেন, খালের মধ্যে কোনো স্থাপনা বৈধ নয়, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

মঠবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. রুহুল আমিন দুলাল বলেন, কৃষকের স্বার্থে খাল উদ্ধার ও অবৈধ দখলদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!