× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:৩৩ পিএম

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, স্বর্ণালংকার ছিনতাই

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:৩৩ পিএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা এলাকায় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ভুক্তভোগীর পুত্রবধূর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. গোলাম রসুল (৫৭) অভিযোগ করে বলেন, একই এলাকার আলমগীর শেখ (৪২) ও সজীব শেখ (৩২) দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নিয়মিত হুমকি দিতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আলমগীর ও সজীবসহ আরও ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে মো. গোলাম রসুলের বাড়িতে প্রবেশ করে।

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় হামলাকারীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে। হামলার সময় ধারালো চাপাতি দিয়ে আঘাত করলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বুড়ো আঙুল গুরুতরভাবে জখম হয়।

গোলাম রসুল আরও অভিযোগ করেন, তাকে উদ্ধার করতে হানিফ শেখসহ পরিবারের সদস্য নারগিছ বেগম, হামিদা বেগম ও রিনা বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে।

এ সময় তারা হামিদার গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা, ছিনিয়ে নেয়। এমনকি রিনা বেগমের শ্লীলতাহানির চেষ্টাও করে তারা।

হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনায় গোলাম রসুল পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!