× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:০১ এএম

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন নারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১০:০১ এএম

পিরোজপুজ ম্যাপ। ছবি : সংগৃহীত

পিরোজপুজ ম্যাপ। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে এক প্রসূতি একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাট এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসূতি নুসরাত জাহান (২২) অস্ত্রোপচারের মাধ্যমে নিরাপদে তিন সন্তানের জন্ম দেন।

ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম বলেন, মাগরিবের সময় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা সুস্থ রয়েছে।

প্রসূতির স্বামী শরিফুল ইসলাম বলেন, প্রসববেদনা শুরু হলে আমার স্ত্রীকে সেবা প্রাইভেট হাসপাতালে ভর্তি করি। পরে শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ কুমার বিশ্বাস সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দেন। আমি একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে অত্যন্ত আনন্দিত। 

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাস বলেন, এ ধরনের অপারেশন কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। মা ও নবজাতকেরা সুস্থ আছেন।

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রাও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!