× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:৩০ পিএম

পিরোজপুরে বিদ্যুতের তার চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় বাসাবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগের তার চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর এলাকার স্টিমারঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাজী আশফাকুজ্জামান জয় (৪০) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।

জানা যায়, সাম্প্রতিক সময়ে ভাণ্ডারিয়া পৌর এলাকায় বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন বাসাবাড়ি থেকে সংযোগের তার কেটে নেওয়ার একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়কে আটক করে।

এ সময় তার কাছ থেকে তার কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় চুরির ঘটনা প্রতিরোধে পুলিশি টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Link copied!