× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৫:০০ পিএম

পিরোজপুরে নিজ পুরুষাঙ্গ কাটলেন যুবক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৫:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরে নিজ পুরুষাঙ্গ কেটে ফেলেছেন মো. বায়েজিদ শিকদার (২৮) নামে এক যুবক। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটান। বায়েজিদ শিকদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামের এমেদুল শিকদারের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা বলেন, ‘রোববার দুপুরে ওই যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার পুরুষাঙ্গ সম্পূর্ণ কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বায়েজিদের চাচি বলেন, ‘তার বাবা মাঠে ধান কাটার কাজে ও মা পরিবারের কাজে ব্যস্ত থাকায় দুপুরে ঘরের দরজা আটকে নিজের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

তিনি আরও জানান, যুবক মানসিক ভারসাম্যহীন। গত বছর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে নিজ বাড়ির ছাদ থেকে লাফিয়ে আহত হয়েছিলেন।

নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’

Link copied!