× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১০:৪৯ পিএম

চাঁদা তুলে সেতু তৈরি, বরাদ্দ পেয়ে টাকা ফেরত

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১০:৪৯ পিএম

মঠবাড়িয়ার দধিভাঙ্গায় কাঠের তৈরি সেতু। ছবি- রূপালী বাংলাদেশ

মঠবাড়িয়ার দধিভাঙ্গায় কাঠের তৈরি সেতু। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ার দধিভাঙ্গায় শিক্ষার্থীদের পারাপারের জন্য যুবকদের উদ্যোগে একটি কাঠের সেতু তৈরি করা হয়েছে। সেই সেতু তৈরিতে চাঁদা দিয়ে অংশ নেন এলাকাবাসী। পরবর্তীতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইউম সেতু পরিদর্শন করে যুবকদের কাজে সন্তোষ হয়ে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় যুবকরা ঘোষণা দেন, যখনই সরকারি বরাদ্দ হাতে পাবে তখনই সবার চাঁদার টাকা ফেরত দেওয়া হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার দধিভাঙ্গা বাজারে ব্যবসায়ীসহ এই সামাজিক কাজে চাঁদা দিয়ে অংশগ্রহণকারীদের নিয়ে বৈঠক করা হয়, যেখানে তাদের চাঁদার টাকা ফেরত দেওয়া হয়।

এর আগের দিন, সোমবার উপজেলা একাডেমিক সুপারভাইজার ৬নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক নজরুল ইসলাম বরাদ্দকৃত টাকা তরুণ সমাজ সেবক আবু সালেহর কাছে দেন। 

নজরুল ইসলাম বলেন, ‘নিয়াজ মাখদুম ও আবু সালেহ ভাই একটি উদাহরণ তৈরি করেছেন। তাদের দায়বদ্ধতা আছে। এলাকা নিয়ে তারা ভাবেন। চাঁদা তুলে কাজ করে তারপর সেই টাকা আবার ফেরত দেওয়া, এটি নৈতিকতা এবং সততা। তাই বলব, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।’

তিনি বলেন, ‘মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইউম স্যারকে ধন্যবাদ, তিনি আমার সকল অনুরোধ রেখেছেন। এই বাজারের বাথরুমের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, টলসেটের জন্য বরাদ্দ এসেছে।’

এ সময় তরুণ সমাজ সেবক আবু সালেহ বলেন, ‘আমরা যখন বলেছিলাম টাকা ফেরত দিব। তখন অনেকেই হাসাহাসি করেছিলেন। কেউ কেউ বলেছেন, ইউএনও স্যার যদি টাকা দেন তা কেউ পাবে না। আজ টাকা ফেরত দিয়ে প্রমাণ করলাম, আমরা কাজের বেলায় কতটা সিরিয়াস।’

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক বাচ্চু বলেন, ‘সামাজিক কাজে টাকা নিয়ে ফেরত দেওয়ার নজির এই প্রথম দেখলাম। সবাই শুধু টাকাই নেয় কাজ করে না। তারা টাকাও নিয়েছে, কাজও করেছেন। আবার সরকারি টাকা পেয়ে জনগণের টাকা ফেরতও দিয়েছেন। এটি সত্যি একটি বড় দৃষ্টান্ত।’ 

বৈঠকে উপস্থিত ছিলেন: দধিভাঙ্গা বাজারের সর্বজন মুরুব্বি এবং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আফজাল হোসাইন, সাবেক প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, বাজারের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা দুলাল খান, দধিভাঙ্গা বড়তালেশ্বর সিনিয়র মাদ্রাসার প্রভাষক আব্দুস সালাম, ফরিদ উদ্দিন, মাস্টার জামাল হোসাইন, মাওলানা শাহজাহাল রেজা, হাফেজ আব্দুর রহিম, বাজারের তরুণ ব্যবসায়ী লিটন মুন্সী, মিজানুর রহমান সোহাগ, কবির হোসেন, মাসুম বিল্লাহ, গোলাম রসুল, রেদোয়ান, জাহাঙ্গীর, মেহেদী হাসান মারুফ, মুরাদ, রাসেল এবং রাতুলসহ আরও অনেকে।

Link copied!