× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৬:৫৫ পিএম

পিরোজপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৬:৫৫ পিএম

ভষ্মিভূত দোকান-ঘর।

ভষ্মিভূত দোকান-ঘর।

পিরোজপুর সদরে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাঁচটি দোকান। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার রানীপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

জানা গেছে, এতে একটি মোদি মনোহরি দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্ট্রি মুরগি ও মুরগির খাবারের দোকান এবং একটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে। 

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, রোববার দিনগত রাতে পিরোজপুরের রানীপুর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। 
 

Link copied!