× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:১৩ পিএম

চাঁদা তুলতে গিয়ে গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:১৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে পাংশা উপজেলার কলিমহর এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদা আদায়ের উদ্দেশ্যে এলাকায় গেলে স্থানীয়রা সম্রাটকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় সম্রাটের সহযোগী সেলিমকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হেফাজতে নেওয়ার সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাটের (পিতা: অক্ষয় মণ্ডল, গ্রাম: হোসেনডাঙ্গা, পাংশা, রাজবাড়ী) বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বর্তমানে সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!