× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:০২ এএম

পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:০২ এএম

ফেরি চলাচল বন্ধ । ছবি : সংগৃহীত

ফেরি চলাচল বন্ধ । ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌল‌তদিয়া ও মা‌নিকগ‌ঞ্জে‌র পাটু‌রিয়া নৌপথ এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে এবং সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয় বলে জানান বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো. আবদুস সালাম।

তিনি বলেন, রাত ৯টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। পরে সাড়ে ৯টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (আরিচা) আবু আব্দুল্লাহ বলেন, রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চিত্রা নামে একটি ফেরি কাজিরহাট ঘাটের কাছাকাছি নোঙর করে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!