× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১২:৫৯ পিএম

১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১২:৫৯ পিএম

স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ছবি : রূপালী বাংলাদেশ

স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ছবি : রূপালী বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

ঘাট সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতের মধ্যে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন। দৌলতদিয়া প্রান্তে নদী পার হওয়ার অপেক্ষায় সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় রোববার বেলা ১১টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বর্তমানে সিরিয়ালে তেমন যানবাহনের চাপ নেই, কারণ অনেক চালক আগেই বিকল্প রুট ব্যবহার করেছেন। বর্তমানে এই নৌরুটে সীমিত সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!