ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৭:৫৯ এএম
ছবি: সংগৃহীত

প্রচণ্ড কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু হবে।