× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:৪৬ পিএম

পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর তীর থেকে লিটন খা (৩৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা মোল্লাপাড়া জামে মসজিদ সংলগ্ন বেড়িবাঁধ এলাকার পদ্মা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন খা সদর উপজেলার দাদশী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তিনি পরিবারসহ একই ইউনিয়নের রামচন্দ্রপুর তালতলা এলাকায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে লিটন বাড়ি থেকে জ্যাকেট নিয়ে বের হওয়ার সময় বলেছিলেন, দূরে ভাড়া আছে ফিরতে দেরি হতে পারে। রাত ১২টার দিকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পরে রাত ৩টার দিকে তিনি বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রোববার সকালে তার মৃত্যুর খবর পান। তার অভিযোগ, দুর্বৃত্তরা রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তার স্বামীকে হত্যা করেছে।

রাজবাড়ী সদর থানার এসআই ওবায়দুর রহমান জানান, ট্রিপল নাইন নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে মরদেহ গোপনের উদ্দেশ্যে নদীর পাড়ে ফেলে রাখে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশের ওসি ত্রিনাথ সাহা জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!