× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:২০ পিএম

পদ্মার এক পাঙাশ সাড়ে ৬৭ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:২০ পিএম

সাড়ে ২৫ কেজি ওজনের বিশালা এক পাঙাশ। ছবি- রূপালী বাংলাদেশ

সাড়ে ২৫ কেজি ওজনের বিশালা এক পাঙাশ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশাল এক পাঙাশ মাছ। মাছটি ৬৭ হাজার ৫৭৫ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দৌলতদিয়ার পদ্মা নদীতে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটে কেসমতের আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি দুই হাজার ৬০০ টাকা দরে মোট ৬৬ হাজার ৩০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, বিশাল পাঙাশ মাছটি প্রতি কেজি দুই হাজার ৬৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫৭৫ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের পাঙাশ, রুই, কাতল, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এ কারণে জেলেরা লাভবান হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!