× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৫৩ পিএম

রাজশাহীতে জোর করে পুকুর খনন, ৪ এক্সকাভেটরে আগুন

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে আবারও সহিংস ঘটনা ঘটেছে। দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী বিল এলাকায় গত সোমবার রাতে চারটি এক্সকাভেটরে আগুন লাগানো হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা পুকুর খননের বিষয়ে দুই দিন আগে সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগ করেন। পরে অভিযানও চালানো হয়, কিন্তু অভিযানের পর কাজ আবার শুরু হয়।

স্থানীয়রা জানান, পুকুর খননকারীরা পার্শ্ববর্তী উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকার প্রভাবশালী ব্যবসায়ী বেলাল হোসেনের নেতৃত্বে কাজ করছেন। প্রশাসনের হস্তক্ষেপে খনন বন্ধ না হওয়ায় স্থানীয়রা একজোট হয়ে চারটি গাড়ি আগুনে ভস্মীভূত করেন।

উজানখলসী বিলের স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আগুন জ্বলতে থাকে। প্রায় ৫০ বিঘা ফসলি জমি পুকুর খননের জন্য ব্যবহার করা হচ্ছিল।

দুর্গাপুর উপজেলার ঝিনাইয়ের মোড়, কয়ামাজমপুর, সুখানদিঘি, উজানখলসী, মাড়িয়াসহ বিভিন্ন এলাকায় পুকুর খনন কাজ চলছে। সহকারী কমিশনারের অভিযান সাময়িকভাবে খনন বন্ধ করতে সক্ষম হলেও, আবার নতুন করে কাজ শুরু হয়।

এর আগে, গত ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামে পুকুর কাটতে বাধা দেওয়ায় এক তরুণকে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা করার অভিযোগ ওঠে।

Link copied!