ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজশাহীর আ.লীগ নেতা বাবু গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৫৯ পিএম
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবু।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরীর দরগাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান বাবু পূর্বে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে তিনি মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

নগরের বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল সে বিষয়ে ওসি বিস্তারিত জানাতে পারেননি।