ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে হিন্দু থেকে মুসলিম হলেন যুবক

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর চারঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুর্জয় কুমার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র জুমার নামাজ চলাকালে মুসল্লিদের উপস্থিতিতে এবং চারঘাট কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম মোহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলামী শরীয়াহ অনুযায়ী তার নাম রাখা হয় দুর্জয়ের পরিবর্তে আব্দুল্লাহ। তার স্ত্রীর নাম রাখা হয় আমেনা, ছেলের নাম আব্দুর রহমান এবং মেয়ের নাম ফাতিমা। দুর্জয় বলেন, হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের ভালোবাসা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মুসল্লিদের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করায় আব্দুল্লাহর পরিবারকে তাদের ব্যবসা ও কর্মজীবন পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।