× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:৪৬ এএম

‘দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা’

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:৪৬ এএম

গ্যাস সিলিন্ডারের দোকানে প্রশাসনের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

গ্যাস সিলিন্ডারের দোকানে প্রশাসনের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কারসাজি ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না—এমনই কঠোর বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র বানেশ্বর বাজারে দমনমূলক বাজার মনিটরিং ও অভিযান চালানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অভিযানে সরাসরি অংশ নেন পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী এবং আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা যাচাই-বাছাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ভোক্তাকে রশিদ না দেওয়া এবং একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রমজান মাসে সাধারণ মানুষের পেটে লাথি মারার কোনো সুযোগ নেই। যারা দাম বাড়িয়ে, কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা যানজটের মাধ্যমে জনদুর্ভোগ বাড়াবে—তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দোকান সিলগালা, লাইসেন্স বাতিলসহ আইনানুগ সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি চলমান থাকবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।

Link copied!