× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:২৪ এএম

আন্তঃজেলা ডাকাত চক্রের ‘সরদার’ গ্রেপ্তার

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:২৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে র‍্যাবের বিশেষ যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের এক কথিত সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া নামোপাড়া গ্রামে অভিযান চালিয়ে জসিম উদ্দিন জুয়েল (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে তার কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি পিকআপ ভ্যান, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) র‍্যাব-৫ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন জুয়েলের বিরুদ্ধে রাজশাহী ও বগুড়াসহ বিভিন্ন জেলায় অন্তত ১৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থেকে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে দাবি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব বগুড়া ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে এস এম মাসুদ পারভেজ, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!