ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:০৪ পিএম
​​​ছবি- সংগৃহীত

রাজশাহীতে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ২ জন ও অন্যান্য মামলার আসামি ৬ জন রয়েছে।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।