× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৪৫ পিএম

তানোরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু 

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে লেদের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মতিউর রহমান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে কলমা বাজারে লেদের দোকানে ঘটে এ ঘটনা। মতিউর রহমান ওই এলাকার বাসিন্দা। তিনি সামসুদ্দিন ও শরিফা বেগমের পুত্র। ছেলের এমন অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা-মাতা।

জানা গেছে, সন্ধ্যার দিকে কলমা বাজারে লেদের দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মতিউর রহমান গুরুতর অসুস্থ হন। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, বিদ্যুৎপৃষ্টে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ থানায় রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!