× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:১৮ পিএম

ভোটকেন্দ্র পরিদর্শন করলেন রাঙামাটির পুলিশ সুপার রকিব

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসি কর্তৃক নির্ধারিত ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন বলেন, ‘জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করলাম। ইতোমধ্যে জেলার বেশ কয়েকটি উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন হবে নির্বিঘ্ন, ভয়মুক্ত ও নিরপেক্ষ। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন এখন থেকেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কাজ করছে। সিইসির নির্দেশ মোতাবেক পুলিশ কাজ করবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।’

এ সময় নানিয়ারচর থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!