× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৩৬ পিএম

রাঙামাটিতে ভয়াবহ আগুনে পুড়ল ৭ বসতঘর

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‎রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭ বসতঘর। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডটি ঘটে।

‎স্থানীয়রা ও ফায়ার সার্ভিস বলেন, ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে। আগুন লাগার সাথে সাথে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাশ তার লোকজন নিয়ে প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তার দায়িত্বে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটি।

বাসার মালিক মো. জাফর মিস্ত্রি বলেন, ‘আমার ব্যাচেলর ভাড়াটিয়ার কক্ষ থেকে আগুনের সূত্রপাত। আমার টিনের ছাউনি ৩টি কক্ষ পুড়ে গেছে। আমি বর্তমানে সর্বহারা হয়ে গেছি। আগুন আমার সব কেড়ে নিয়েছে।’

‎রাঙামাটির ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, যেহেতু এলাকাটি ঘনবসতিপূর্ণ তাই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অনেক কষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, ৭-৮টি বসতঘর পুড়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!