রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাফিয়া নাজমিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙামাটি পার্বত্য জেলা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ ও কার্যকর রাখতে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা একজন পুলিশ সদস্যকে শারীরিকভাবে সবল করার পাশাপাশি মানসিক চাপ মোকাবিলায় সহায়তা করে এবং পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা জাগ্রত করে। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পুলিশ অফিস দল পুলিশ লাইনস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং টুর্নামেন্ট সফলভাবে আয়োজন ও সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন