ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীপেন দেওয়ানের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির ২৯৯ নম্বর পার্বত্য জেলা আসনের সংসদ সদস্য প্রার্থী দীপেন দেওয়ান-এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া পাড়ায় আংশিক গণসংযোগ এবং কুটুরিয়া পাড়া শিব মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।

গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ভোটারদের উদ্দেশে বলেন, মার্কা একটি ধানের শীষ, ১২ ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিন। দীপেন দাদার সালাম নিন, ধানের শীষে ভোট দিন।

ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। কুটুরিয়া পাড়া শিব মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভা ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবলু এবং সভার সঞ্চালনা করেন জিকু কুমার দে।

এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আয়ুব চৌধুরীসহ বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি, বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রচারকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে রাঙামাটির মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই পাহাড়ি ও দুর্গম অঞ্চলের টেকসই উন্নয়ন, মানুষের অধিকার পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। দীপেন দেওয়ান একজন অভিজ্ঞ, সৎ ও ন্যায়পরায়ণ নেতা। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

নেতাকর্মীরা আরও বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই পাহাড়ের শান্তি, উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে।