× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:২৩ পিএম

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার 

রংপুর ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:২৩ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

রংপুরে বাঁশ ও কাঠের লাঠি এবং লোহার পাইপসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি আতাউর রহমান। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সিটি বিস্কুট মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের সংগঠিত করতে এবং বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাঝে মধ্যেই গোপনে বৈঠক করছেন। সেই ধারাবাহিকতায় ৩ এপ্রিল গভীর রাতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সিটি বিস্কুট মোড় এলাকায় সরকারবিরোধী স্লোগান দেওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক আল আমিন মিয়া (২৮), ছাত্রলীগ সদস্য জাহিদ আকরাম (২৪), এনামুল হাসান রিয়াদ (২৩) ও রাজ উদ্দিন (২৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের পাইপ, তিনটি বাঁশের লাঠি এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার পর তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!