× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১১:৫৩ এএম

সুন্দরবনে দুই মাস কাঁকড়া আহরণ নিষিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১১:৫৩ এএম

সুন্দরবন থেকে দুই মাসের জন্য কাঁকড়া আহরণ ও শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ।  ছবি : রূপালী বাংলাদেশ

সুন্দরবন থেকে দুই মাসের জন্য কাঁকড়া আহরণ ও শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। ছবি : রূপালী বাংলাদেশ

কাঁকড়ার প্রজনন মৌসুম শুরু হওয়ায় সুন্দরবন থেকে দুই মাসের জন্য কাঁকড়া আহরণ ও শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বন বিভাগ সূত্র জানায়, পূর্বঘোষণা অনুযায়ী এ সময়ে কাঁকড়া শিকারিদের সুন্দরবনের ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে যেসব কাঁকড়া শিকারি অনুমতিপত্র (পাস) নিয়ে বনে প্রবেশ করেছিলেন, তাদেরও দ্রুত লোকালয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজননের গুরুত্বপূর্ণ সময়। এ কারণে এ দুই মাস সুন্দরবন থেকে সব ধরনের কাঁকড়া আহরণ ও শিকার বন্ধ থাকবে।

আগামী মার্চ মাসের শুরু থেকে আবার কাঁকড়া শিকারের জন্য অনুমতিপত্র দেওয়া হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কাঁকড়া শিকারে গেলে তার বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ সময়ে শুধু মাছ শিকারি জেলেদের জন্য অনুমতিপত্র দেওয়া হবে। তবে মাছ ধরার অনুমতি নিয়ে কেউ যদি কাঁকড়া আহরণ বা শিকারে জড়িত হন, সে ক্ষেত্রে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!