× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:২৮ পিএম

বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:২৮ পিএম

বিএনপিতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপিতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন নাগরিক ঐক্যের জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের মোট ২১৭ জন নেতাকর্মী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাটিয়া এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা নাগরিক ঐক্যের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল’ কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় তিনি বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

তিনি বলেন, এই বৃহৎ যোগদানের ফলে সাতক্ষীরা জেলা বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং এর ইতিবাচক প্রভাব আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে প্রতিফলিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি।

অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ড. রবিউল ইসলাম খানের নেতৃত্বে নাগরিক ঐক্য থেকে পদত্যাগকারী ২১৭ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!