× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:০৬ পিএম

মায়ের ওপর অভিমান করে নিজেকে শেষ করে দিলেন ছাত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:০৬ পিএম

সাতক্ষীরা থানা ও ছাত্রী আমেনা খাতুন। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা থানা ও ছাত্রী আমেনা খাতুন। ছবি : রূপালী বাংলাদেশ

নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে সাতক্ষীরায় আমেনা খাতুন (২০) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নেন আমেনা খাতুন। পরীক্ষা আশানুরূপ না হওয়ায় বাড়ি ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কিছু কলহও ছিল। এ ছাড়া আমেনার বিয়ে হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Link copied!