× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:২৯ এএম

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:২৯ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাতক্ষীরায় চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন জাতের আম ভাঙা যাবে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী—

৫ মে থেকে ২৬ মে : গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম
১৫ মে : হিমসাগর ও খিসরা
২৭ মে : ল্যাংড়া
৫ জুন : আম্রপালি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালির সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আম পরিপক্ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!