× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৯:২৭ পিএম

পুকুরের মাছ লুট ও দম্পতির ওপর হামলার অভিযোগ, আহত ২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের মাছ লুটকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী-স্ত্রী দুজনই।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন তার পৈতৃক সূত্রে পাওয়া একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃষ্টির কারণে পুকুর থেকে ওপরে উঠে আসা মাছ স্থানীয় কয়েকজন জোরপূর্বক ধরে নিয়ে যায়। এ সময় দেলোয়ার পালোয়ান বাধা দিলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার ও স্ত্রী ঝর্ণা আক্তারের ওপর হামলা চালায়। এতে দেলোয়ার পালোয়ান গুরুতর আহত হন। তাকে এলোপাথাড়ি মারধর করা হলে তার মুখের তিনটি দাঁত ভেঙে যায় ও মাথা ফেটে যায়। এতে তার মাথায় চারটি সেলাই লাগে।

স্বামীকে রক্ষা করতে গেলে ঝর্ণা আক্তারকেও মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলার সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীরা ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভেদরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!